ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেনাবাহিনী ‘ভেঙে পড়বে’ বলে সতর্ক করলেন ইসরায়েলি সেনাপ্রধান

ads

ইরান ও লেবাননের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই চাপের ফলে সেনা সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন অবস্থায় পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলি সেনাবাহিনী ‘ভেঙে পড়বে’ বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।


ইসরায়েলি গণমাধ্যম জানায়, বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক বৈঠকে অংশ নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি আপনাদের সামনে ১০টি লাল সংকেত তুলছি।’ তাঁর মতে, বর্তমান সংকট চলতে থাকলে খুব শিগগিরই বাহিনী সাধারণ সামরিক অভিযান পরিচালনাতেও অক্ষম হয়ে পড়তে পারে।সংকট নিরসনে তিনি বৈঠকে কয়েকটি প্রস্তাব দেন—এর মধ্যে আছে সেনা নিয়োগ আইনে সংশোধন, প্রাক্তন সেনাদের পুনরায় দায়িত্বে ফেরানোর আইন এবং বাধ্যতামূলক সেনাসেবার মেয়াদ বাড়ানোর উদ্যোগ। তাঁর মতে, এসব পদক্ষেপ দ্রুত নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


ads
ads
ads

Our Facebook Page